২৪ অক্টোবর ২০১৯
ডেস্ক রিপোর্ট : শহরতলীর সাহেবের বাজারে “সাহেবের বাজার ব্লাড ডোনেশন সোসাইটি” কর্তৃক ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও ব্লাড ক্যাম্পেইন শুক্রবার বিকেল ৩টায় সাহেবের বাজার স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।এতে এলাকাবাসী ও সোসাইটির সাথে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্হিত থাকতে বলেছেন,ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি ডা.সাইদুল ইসলাম।
উল্লেখ্য, নব গঠিত সাহেবের বাজার ব্লাড ডোনেশন সোসাইটির এটি প্রথম রক্ত দান কর্মসূচি।এজন্য সভাপতি ও অনলাইন গ্রুপের সকল এডমিশন সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছেন।