২৩ অক্টোবর ২০১৯


শাবিতে ভর্তি পরীক্ষা নিয়ে এসএমপির ১৩ নির্দেশনা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ২৬ তারিখ অনুষ্ঠিত হবে। ধারনা করা হচ্ছে এই পরীক্ষায় প্রায় ৭০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। আর পরীক্ষার্থী ও অভিভাবক মিলে প্রায় ২ লাখ লোকের আগমন হতে পারে সিলেটে।

ইতোমধ্যে পরীক্ষা উপলক্ষে বিভিন্ন জেলা থেকে আগত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিরাপত্তার জন্য সিলেট মহানগর পুলিশ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশেল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) জেদান আল মুসা।

এদিকে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি ও অনাকাঙ্খিত ঘটনা এড়ানোর জন্য এসএমপির পক্ষ থেকে ১৩টি নির্দেশনা দেওয়া হয়েছে। তা হলো-

*বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত পরীক্ষার্থী ও অভিভাবকগণ ভোরবেলা বাস বা ট্রেন থেকে নেমে কাউন্টারের ওয়েটিং রুমে সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করুন।
*গন্তব্যে পৌছানোর জন্য পাবলিক বা গণপরিবহন ব্যতীত অন্যান্য যানবাহন ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। সিএনজিতে পূর্ব থেকে অপরিচিত যাত্রী বসা থাকলে তা এড়িয়ে চলুন অথবা পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করুন।
*আপনার মূল্যবান ব্যাগ বা অন্যান্য জিনিস বাসস্ট্যান্ডের বাইরে না রেখে কাউন্টারে নিজ হেফাজতে রাখুন। তবে পরিচিত সঙ্গীয় যাত্রী থাকলে তার হেফাজতে রেখে বাইরে যেতে পারেন।
*যেসব স্থানে জনগনের চলাচল কম, সেসব স্থান এড়িয়ে চলুন। যথা সম্ভব বড় রাস্তা বা লোকজনের চলাচল যেখানে বেশি সে সব রাস্তা ব্যবহার করুন। অপরিচিত যাত্রীর দেয়া কোন কিছু খাওয়া বা পান করা থেকে বিরত থাকুন।
*সিএনজি বা রিক্সায় চলাচলের ক্ষেত্রে অপরিচিত কাউকে সঙ্গী করবেন না এবং সন্দেহভাজন মোটরসাইকেল ব্যবহারকারী থেকে সতর্ক থাকুন।
*যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করা থেকে বিরত থাকুন। মোটরসাইকেল পার্কিং এর স্থানে সতর্কতার সাথে মোটরসাইকেল তালাবদ্ধ করে রাখুন।
*সিএনজি চলাকালীন সময়ে হঠাৎ করে মাঝপথে যদি সিএনজি থামিয়ে দেয় কিংবা সন্দেহজনক আচরণ করে তাহলে পুলিশের সহায়তা নিন। পুলিশ চেকপোস্টে নেমে পড়ার চেষ্টা করুন। সিএনজিতে ওঠার সময় সিএনজির রেজিস্ট্রেশন নম্বর লিখে রাখুন বা প্রয়োজনে মোবাইলের মেসেজের মাধ্যমে পূর্বেই আত্মীয় স্বজনকে অবহিত করুন।
*আগত পরীক্ষার্থী ও অভিভাবকগণ যেসব হোটেল, বাসাবাড়ি বা মেসে অবস্থান করবেন সেখানে মূল্যবাণ জিনিসপত্র রাখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন এবং হোটেলের ঠিকানা ও মোবাইল নম্বর ইত্যাদি সংরক্ষণে রাখুন।
*সিলেট মহানগর এলাকার বাস চালক, সিএনজি চালক, লেগুনা চালকসহ অন্যান্য সম্মানিত চালকবৃন্দ আগত পরীক্ষার্থী ও সম্মানিত অভিভাকদের নির্দিষ্ট গন্তব্যে পৌছানোর ক্ষেত্রে সার্বিক সহায়তা করুন এবং অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকুন।
*বিভিন্ন এলাকা থেকে আগত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দের নিকট অতিরিক্ত ভাড়া দাবি না করা এবং সৌজন্যমূলক আচরণ করার জন্য হোটেল মালিক/ম্যানেজারদের অনুরোধ করা হল।
*ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় কোন রকম গুজবে বিভ্রান্ত না হয়ে প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিন।
*যে কোন জরুরী প্রয়োজনে এসএমপি’র কন্ট্রোল রুমের নম্বরসমূহ (০১৭১৩-৩৭৪৩৭৫, ০১৯৯৫-১০০১০০, ০৮২১-৭১৬৯৬৮) তে যোগাযোগ করুন অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ যোগাযোগ করুন।
*যে কোন প্রয়োজনে এস.এমপি এর নিম্নবর্ণিত নাম্বার সমূহে অবহিত/যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

পুলিশ কন্ট্রোল রুম (২৪ ঘন্টা খোলা)
০১৭১৩-৩৭৪৩৭৫
০১৯৯৫-১০০১০০

ডিবি কন্ট্রোল রুম
০৮২১-৭২০০৬৬
ওসি, কোতয়ালি-০১৭১৩-৩৭৪৫১৭
ওসি, জালালাবাদ-০১৭১৩-৩৭৪৫২২
ওসি,এয়ারপোর্ট-০১৭১৩-৩৭৪৫২১
ওসি, দক্ষিণ সুরমা-০১৭১৩-৩৭৪৫১৮
ওসি, শাহপরান(র)-০১৭১৩-৩৭৪৩১০
ওসি,মোগলাবাজার-০১৭১৩-৩৭৪৫১৯

পুলিশ কমিশনার-০১৭১৩-৩৭৪৫০৬
অতিঃ পুঃ কমিশনার (প্রশাসন)-০১৭১৩-৩৭৪৫০৭
অতিঃ পুঃ কমিশনার (অপরাধ)-০১৭৬৯-৬৯১৩২৬
ডিসি (সদর ও প্রশাসন) ০১৭১৩-৩৭৪৫০৮
ডিসি (উত্তর) ০১৭১৩-৩৭৪৫০৯
ডিসি (দক্ষিণ) ০১৭১৩-৩৭৪৫১০
ডিসি (ট্রাফিক) ০১৭১৩-৩৭৪৫১১
ডিসি (ডিবি) ০১৭৬৯-৬৯১৩২৭

শেয়ার করুন