১৭ অক্টোবর ২০১৯


গাড়ি ভর্তি ভারতীয় সুপারিসহ চোরাকারবারী সালেহ আটক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট : নগরীর সোবহানীঘাট এলাকা থেকে গাড়ী ভর্তি ভারতীয় সুপারীসহ সালেহ আহমদ নাম এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধা রাতে এসএমপির কোতোয়ালী থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অনুপের নেতৃত্বে অভিযান চালিয়ে গাড়ি ভর্তি ভারতীয় সুপারিসহ সালেহ আহমদ (৩৫) কে আটক করা হয়।

সালেহ আহমদ ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্রিশ বাসিন্ধা মৃত মিনার আলীর ছেলে সে বর্তমানে সিলেট নগরীর শাহপরান থানাধীন সাদিপুর এলাকার ৩৬ নং বাসার ভাড়াটিয়া।

জানা গেছে- সালেহ আহমদ দীর্ঘদিন থেকে সিলেটের সীমান্ত এলাকা গোয়াইনঘাট ও জৈন্তাপুর দিয়ে নগরীর কাজিরবাজার ও সোবহানীঘাট কাচাবাজার এলাকায় চোরাই পণ্য পাচার করে আসছে। চোরাই পণ্যের মধ্যে রয়েছে সুপারি, আলু, টমেটো, কবি, মাদকসহ সকল ধরনের ভারতীয় চোরাই পণ্য পাচার করছে।

সালেহ এর বিরুদ্ধে এসমপির কোতোয়ালী, জালালবাদ, শাহপরান ও ডিএমপির শ্যামপুর থানায় বিভিন্ন চোরাই ও মাদকের মামলা রয়েছে।

এসএমপির কোতোয়ালী থানার ওসি সেলিম মিঞা আটকের বিষয়টি নিশ্চত করেছেন।

শেয়ার করুন