১০ অক্টোবর ২০১৯


কুয়ারপাড় থেকে অস্ত্রসহ ৬ কিশোর আটক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : নগরীর কুয়ারপাড় এলাকা থেকে অস্ত্রসহ ৬ কিশোরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে- সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের নায়েব আলীর ছেলে সোহাগ (১৭), নগরীর হাউজিং এস্টেট এলাকার মানিক মিয়ার ছেলে পলাশ (১৮), নগরের উত্তর বাগবাড়ি এলাকার বাসিন্দা কিশোরগঞ্জের নুরুল হকের ছেলে হাবিবুল হক আশিক (১৭), সিলেট সদর উপজেলার টিলাগাঁওয়ের লোকমান মিয়ার ছেলে ফরহাদ (১৬), নগরের মদিনা মার্কেট আল মদিনা এলাকার বাসিন্দা ও সিলেট সদর উপজেলার জালালাবাদ কালিরগাঁওয়ের সমেজ আলীর ছেলে শাহ আলম (১৬), সদর উপজেলার টিলাগাঁওয়ের ফয়জুল ইসলামের ছেলে সোহাগ (১৭)।

বুধবার রাতে কোতোয়ালি থানা পুলিশ কুয়ারপাড় এলাকা অভিযান চালিয়ে একটি ক্লাবঘর থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩টি রামদা ও ৫টি স্ট্যাম্প জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, আটককৃত কিশোররা ঘটনার সময় সংঘর্ষে জড়ানোর প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি ক্লাবঘরের ভেতর থেকে তাদের আটক করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা ৬ কিশোর আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন