১৭ আগস্ট ২০২২
ডেস্ক রিপোর্ট : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ ৩ দিনের সরকারী সফরে সিলেট এসেছেন।
বুধবার সকাল ৯টার সময় সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছেন তিনহ। সেখান থেকে তিনি সরাসরি সড়ক পথে কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। পরে তিনি কোম্পানিগঞ্জের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান শেষে সন্ধা সাড়ে সাতটায় সিলেট সার্কিট হাউজে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা সভায় উপস্থিত থাকার কথা রয়েছে। মন্ত্রী বুধবার রাতে সিলেট সার্কিট হাউসে রাত্রী যাপন করবেন।
মন্ত্রীর সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল সাতটায় সিলেট সার্কিট হাউস থেকে গোয়ানঘাটের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ৯ টায় আলীরগাঁও কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং কলেজ এমপিওভুক্তি উপলক্ষে শুকরিয়া সভায় উপস্থিত থাকার কথা রয়েছে। সকাল ১০ টায় ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বিদ্যালয় এমপিওভুক্তি উপলক্ষে শুকরিয়া সভায় অংশগ্রহণ করবেন। পরে দিনব্যাপী গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন বলে জানা গেছে। সন্ধায় শ্রীপুরে মন্ত্রীর বাসভবনে রাত্রি যাপন করার কথা রয়েছে।
শুক্রবার সকাল ৯ টায় রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় এবং ১১টায় মন্ত্রী জৈন্তাপুরে ইমরান আহমদ সরকারি মহিলা কলেজে পরিদর্শনে যাবেন । পরে জৈন্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরণ ও শিক্ষা বৃত্তি প্রদান এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ করার কথা রয়েছে। বিকেল সাড়ে তিনটায় উপজেলা অডিটরিয়ামে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত থাকবেন। সরকারি এই সফরে মন্ত্রীর সাথে রয়েছেন একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান এবং ব্যক্তিগত কর্মকর্তা মো.সাইফুল ইসলাম।