১ অক্টোবর ২০১৯
জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ : বাংলাদেশ আ.লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আমাদের সমাজ থেকে সকল ধরনের অনিয়ম, দুর্নীতি এগুলোকে উচ্ছেদ করা বা কটোর ভাবে দমন করা ওই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা সেটাই করে যাচ্ছি। ঢাকা শহরে কয়েকটি ক্লাবে দুর্নীতি ও জোয়ার অস্থিত পাওয়া গেছে, সেগুলোকে কঠোর ভাবে দমন করা হয়েছে। এবং এটার সাথে জাড়া জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জে বাংলাদেশ আ.লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব উল আলম হানিফ সুনামগঞ্জ জেলা আ.লীগের প্রতিনিধি সভায় যোগ দিতে এসে সুনামগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ঢাকার বাইরেও যদি কোন ক্লাবে বা কোথাও যদি এই রকম খবর পাওয়া যায় তাহলে অব্যশই তাদের বিরোদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় সাবেক শিক্ষামন্ত্রী আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রিয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজসহ জেলা ও বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে শহরের শিল্পকলা একাডেমীতে জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সভায় যোগ দেন তারা।