২৮ সেপ্টেম্বর ২০১৯


সিলেটে ‘ডেঙ্গুতে’ ক্ষুদে ক্রিকেটারের মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : এতদিন সিলেটে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগো কেউ মারা যাননি। তবে এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন শাহানুর মিয়া (১৬) নামে নামে সুনামগঞ্জের এক ক্ষুদে ক্রিকেটার। নিহত শাহান সুনামগঞ্জের দিরাই পৌর এলাকার সুজানগর গ্রামের মুতালিব মিয়ার পুত্র। শাহানুর স্থানীয় একটি মাদরাসার ৯ ম শ্রেণীর ছাত্র।

শুক্রবার দিবাগত রাতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

শাহানের পরিবার সুত্রে জানাগেছ, শাহানুর কয়েকদিন আগে বোনের বাসায় বেড়াতে রাজধানী ঢাকায় গিয়েছিল এবং সেখানেই ডেঙ্গু আক্রান্ত হয়। ঢাকায় চিকিৎসা নেয়ার পর বাড়ীতে ফিরে আসলে তাকে গত বুধবার সিলেট উইমেন্স মেডিকেলে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে আইসিইউ-তে নেয়া হয়। পরে শুক্রবার রাতে সে মারা যায়।

নিহতের ভাতিজা দিরাইয়ের সাংবাদিক ইমরান হোসাইন ডেঙ্গু আক্রান্ত হওয়ার তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, শাহানুর একজন সম্ভাবনাময় ক্রিকেট খেলোয়াড় ছিল।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক ফেরদৌস হাসান বলেন, শুক্রবার ডেঙ্গু আক্রান্ত এক রোগীকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। তার শারিরীক অবস্থা খুবই নাজুক অবস্থায় ছিলো। এছাড়া আর্থিক অবস্থাও ভালো ছিলো না। এজন্য আমরা তাকে ডিসকাউন্টও দেই। তবে রাতেই রোগীর পরিবার তাকে হাসপাতাল থেকে নিয়ে যায়। আজকে (শনিবার) দুপুরে আমি স্বাস্থ্য অধিপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে তার মৃত্যুর খবর জানতে পারি।

সিলেটের সিভিল সার্জন হিমাংশু লাল রায় বলেন, এব্যাপারে আমি এখনো নিশ্চিতভাবে কিছু জানি না। শুনেছি একজন ডেঙ্গু রোগীকে গতকাল (শুক্রবার) সিলেট উইমেন্স মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে পরিবারের সদস্যরা তাকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যেই তার মৃত্যু হয়।

শেয়ার করুন