২২ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : সিলেট সিটি কর্পোরেশনের গত মেয়াদে একাধিকবার বিদেশ সফর ও কারাবরণ কালে আদালতের সুষ্পস্ট নির্দেশনা থাকার পরও একটি বারের জন্যও তৎক্ষালিন প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদীকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেননি সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। কার্যত তৎক্ষালিন প্যানেল মেয়র (১)কে তার নায্য অধিকার থেকে বঞ্চিত করলেও এবার মেয়রের বিদেশ সফরকালীন সময়ে প্যানেল মেয়র (১) তৌফিক বক্স লিপনকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দিয়েছেন আরিফুল হক চৌধুরী।
রোববার সকালে প্যানেল মেয়র (১) তৌফিক বক্স লিপন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ২২ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় কাজে দক্ষিণ কোরিয়া সফর করছেন।
প্রসঙ্গত, গত মেয়াদে মেয়র আরিফুল হক চৌধুরী একাধিকবার বিদেশ সফর এমনকি কারাগারে গেলেও একটি বারের জন্য তৎক্ষালিন প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদীকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেননি। এমনকি বিষয়টি নিয়ে কয়েস লাদী উচ্চ আদালতের স্মরনাপন্ন হলে আদালত বিষয়টি নিয়ে সুষ্পষ্ট নির্দেশনা দেন। আদালতের নির্দেশও উপেক্ষিত ছিল মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে।
এক পর্যায়ে অভিবাবকহীন হয়ে পড়ে নগর ভবন। এমতাবস্থায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিবকে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।