১৭ সেপ্টেম্বর ২০১৯


সিলেটে বিএনপির সমাবেশ ২৪ সেপ্টেম্বর, আসছেন ফখরুল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : আগামী ২৪ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে সিলেট বিএনপির বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম সিদ্দিকী এক বিবৃতিতে বিভাগীয় মহাসমাবেশ সফল করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন