১১ অক্টোবর ২০২৩
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মো.ফয়সাল ইসলাম (২৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। সে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের সমর আলীর ছেলে। সোমবার রাতে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত ফয়সাল ইসলামের স্ত্রী হালিমা আক্তার বেশ কিছুদিন ধরে সৌদি আরব প্রবাসে থাকে। নিহত ফয়সাল ইসলামের প্রতিবেশী রবিউল ইসলামের সাথে ফয়সালের স্ত্রী প্রবাসী হালিমা আক্তারের মোবাইল ফোনে কথাবার্তা বলার এক পর্যায়ে প্রেমের সর্ম্পক গড়িয়া উঠে। ওই প্রেমের সর্ম্পকের কারণে ফয়সাল ও রবিউলের সম্প্রতি বিভিন্ন সময়ে ঝগড়া-বিবাধ হয়।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ ও স্থানীয়রা জানান, একাধিকবার বিচার-সালিশ করেছেন। সোমবার সকালে ফয়সাল তার প্রতিবেশী রবিউল ইসলামের আধাপাঁকা টিনসেড বসত ঘরের বারান্দায় তীরের সাথে গামছা পেছিয়ে আত্মহত্যা করে বলে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফয়সলের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ফয়সাল আহমেদের মা আয়শা খাতুন বলেন, তিনি সকালে ফজরের নামাজ শেষে ঘরের বাহিরে যাওয়ার পর এলাকার ৪ জন বললো তার ছেলে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। আমার ধারনা, ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
এবিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
আজকের সিলেট / জেকেএস