২৯ আগস্ট ২০১৭
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ, দয়ারবাজার, নতুন বাজার ও কালাইরাগে অভিযান চালিয়ে ২৭ টি বোমা মেশিন ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার বিজিবি, পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সমন্ব্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান চালায়।
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয় । এসময় ২৭ টি অবৈধ মেশিন ভাংচুর, অগ্নিপাত ও পানিতে ডুবানো হয়। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।
(আজকের সিলেট/২৯ আগষ্ট/ডি/এসসি/ঘ.)