১৪ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম’র নিজস্ব প্রতিবেদক এস.এ রায়হানের পিতা বিশিষ্ট দলিল লেখক আব্দুস শহিদ আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত দুইটার দিকে সিলেট তার শারিরিক অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পরে তিনি শেষ নিশ্বাঃষ ত্যাগ করেন।
শনিবার দুপুর ২টায় বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের চান্দাইড়পাড়া জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
এদিকে, আজকের সিলেট’র নিজস্ব প্রতিবেদক এসএ রায়হানের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিউজপোর্টালটির প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, সম্পাদক রজত কান্তি চক্রবর্তী ও বার্তা সম্পাদক মোজাম্মেল হোসেন রুবেল।
তারা এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।