১০ সেপ্টেম্বর ২০১৯


শ্রীমঙ্গলে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মনিন্দ্র দেবনাথ (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ইসবপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার হয়।

জানা যায়, শুক্রবার থেকে মনিন্দ্র দেবনাথ নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে বাড়ির পাশের জঙ্গলে গলায় দড়ি দিয়ে ঝুলানো অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান ও শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক জানান, বৃদ্ধ লোকটি আত্মহত্যা করেছে বলে আমরা ধারনা করছি। যেহেতু পরিবারের কেউ চাইছে না আর লাশের শরীরেও পচন ধরে গেছে তাই আমরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করছি।

শেয়ার করুন