৯ সেপ্টেম্বর ২০১৯


‘মানুষকে বুঝাতে হবে যে সরকার মানুষের সেবা করছে’

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ : স্থানীয় সমাজিক সংগঠন প্রতিনিধিদের সাথে স্থানীয় সরকার পরিচালন ও সেবা প্রদান বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জেলা প্রশাসনের আয়োজনে ও কার্যকর জবাবদিহিমূলক স্থানীয় সরকার ( ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে ৩০টি ইউনিয়নের সমাজিক সংগঠন প্রতিনিধিদের সাথে তিনদিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ.আবুল আহাদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, আজকে এখানে তিনদিন ব্যাপী যে কর্মশালা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেটা শুধু এখান থেকে শিখে কিংবা শুনে গেলে হবেনা। সেটাকে তুমরা তুমাদের গ্রামের সাধারণ মানুষ গুলোর কাছে পৌছে দিতে হবে সরকারের সেবা গুলো প্রচার করতে হবে। তাদেরকে বুঝাতে হবে বর্তমান সরকার গ্রামের সাধারণ মানুষকে নানা রকমের সেবা প্রদান করছে।

তিনি আরো বলেন, অনেক মানুষ আছে বিভিন্ন ঝগড়া বা তুচ্ছ বিষয় নিয়ে শহরের এসে বিচারের জন্য মামলা করতে হয়। এতে তাদেরকে অনেক সময় নানা হয়রানির শিকার হতে হয়। কিন্তু বর্তমান সরকার গ্রাম আদালতের মাধ্যমে নিজ গ্রামের ইউনিয়ন পরিষদে এই সব তুচ্ছ বিষয় মিমাংসার করে দিচ্ছে।

তিনি বলেন, আজকে যারা সামাজিক সংগঠন এখানে উপস্থিত আছে তারা তাদের এই সংগঠনের মাধ্যমে হাওর এলাকায় যেন এটির প্রচারণা বেশি করে এই প্রত্যাশা করব।
তিনদিন ব্যাপী কর্মশালার উদ্বোধনের আগে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ.আবুল আহাদ।

এছাড়াও বক্তব্য রাখেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.আলামিন সরকার, জেলা কো-অডিন্টের আবুল ফরাহ মোহাম্মদ সালেহ, গ্রাম আদালতের জেলা প্রতিনিধি সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন