৯ সেপ্টেম্বর ২০১৯

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রোববার পর্যন্ত সম্ভাব্য চেয়ারম্যান পদে তিন প্রার্থীসহ ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চেয়ারম্যান পদে যারা ফরম সংগ্রহ করেছেন তারা হলেন- জুবেদ আলী লখন, সাহাব আলী ও আব্বাছ আলী।
এছাড়াও মেম্বার পদে (সাধারণ সদস্য) ২৩ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৩ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, আইনি জটিলতা নিরসন হওয়ায় দীর্ঘ ১৬ বছর পর আগামী ১৪ অক্টোবর মিরপুর ইউনিয়ন পরিষদের নিবার্চান অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে অংশ নিতে আজ রোববার পর্যন্ত সম্ভাব্য চেয়ারম্যান পদে ৩ প্রার্থীসহ পুরুষ ও নারী সদস্য পদে মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। আগামী ১২ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বলে জানান তিনি।