৬ সেপ্টেম্বর ২০১৯
উপজেলা প্রতিনিধি

দিরাই : সুনামগঞ্জের দিরাইয়ে ৩৫ পিস ইয়াবাসহ শাহিনুর মিয়া (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে দিরাই পৌর শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
সে উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের আলী হোসেনের পুত্র।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বাসষ্ট্যান্ড এলাকায় এসআই দেবপ্রিয় পন্ডিত, এএসআই সুমন অধিকারী সহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী শাহিনুর মিয়াকে আটক করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।