২ সেপ্টেম্বর ২০১৯


সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারী নিহত

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে আনোয়ারা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত আনোয়ারা বেগম উপজেলার হরিপুর গ্রামের ফয়জুর রহমানের স্ত্রী।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের পঞ্চায়েতের সঙ্গে ফকির মেম্বারের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সোমবার দু’পক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলে আনোয়ারা নিহন হন এবং দু’পক্ষের প্রায় ২০ জন আহন হন।

দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের ওসি মো. হারুনুর রশীদ চৌধুরী সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন