২ সেপ্টেম্বর ২০১৯

উপজেলা প্রতিনিধি, বালাগঞ্জ : বালাগঞ্জে রিক্সা সমিতির আয়োজনে নবনির্বাচিত বালাগঞ্জ বণিক সমিতিকে সংবর্ধনা, ঈদ পুণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাত ৯ টায় বালাগঞ্জ সদরস্থ এম এ খান অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা রিক্সা সমিতির সভাপতি লিটন আহমদের সভাপতিত্বে ও সাংস্কৃতিক কর্মি দ্বিজেন্দ্র দাস সমলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, সংবর্ধিত অথিতির মধ্যে বক্তব্য রাখেন বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. জুনেদ মিয়া, শুভেচ্ছা বক্তব্য রাখেন বালাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও বালাগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য রজত চন্দ্র দাস ভুলন। বক্তব্য রাখেন, বণিক সমিতির সহ সভাপতি মো. আজাদ মিয়া ও মো. রকিব আলী, সাধারন সম্পাদক কাওছর আহমদ কওছর, সহ সাধারন সম্পাদক দুলু মিয়া, কোষাধ্যক্ষ ম আ মুহিত, দপ্তর সম্পাদক মনির হোসেন, সদস্য রশীদ আলী, কাওছর আহমদ, এনামুল হক রাবিদ, ফয়ছল আহমদ, বিপুল রায়, আনোয়ার আলী, মাওলানা জয়নাল আবেদীন, বদরুল ইসলাম মাহি।
উপস্থিত ছিলেন প্রবাসী আজমল আলী, রেফারী আনোয়ার হোসেন সাজু, বালাগঞ্জ উপজেলা ক্রিড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক আইনুর আহমদ রুমন, কুশিয়ারা কুল এর প্রকাশক হুসাইন আহমদ,সাংবাদিক শাহাবুদ্দিন শাহিন, মো. কাজল মিয়া, মুমিন মিয়া, গিলমান আহমদ তালুকদার, ক্যামেরা পারসন জাহেদ আহমদ, রিক্সা সমিতির সাধারন সম্পাদক ফয়ছল আহমদ, সোনার বাংলার মুমাইন আহমদ।
এসময় বণিক সমিতির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরন করেন রিক্সা সমিতির সদস্য বৃন্দ।পরবর্তীতে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন শাহ আব্দুল করিমের শিষ্য কবির শাহ, মহসিন দেওয়ান, রঞ্জিত সরকার, বিউটি তালুকদার, শুহিনা আক্তার, শিউলি আক্তার।