১ সেপ্টেম্বর ২০১৯
উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল

মৌলভীভাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় অপু রঞ্জন দে (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত অপু উপজেলার ভূনবীর ইউনিয়নের শাসন গ্রামের বাসিন্ধা।
রোববার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল অংশের নোয়াগাঁও এলাকা এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, অপু মোটরসাইকেলে করে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। নোয়াগাঁও এলাকায় আসার পর উল্টো দিক থেকে আসা এনা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, নিহত ব্যক্তির লাশ হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। বাসটিকে আটক করা হয়েছে।