৩১ আগস্ট ২০১৯


‘ইয়াবা ব্যবসায়ীর বাড়ি’

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ নবীনূল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটকের পর তাকে সামাজিকভাবে বয়কটের লক্ষে বতসবাড়িতে ডাইরেকশন বোর্ড ঝুলিয়ে দিয়েছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) বাংলাদেশ। আটক নবীনূল উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের সীমান্তবর্তী লাউড়েরগড় গ্রামের ওলি মাহমুদের ছেলে।

সামাজিকভাবে বয়কটের লক্ষে ওই মাদক ব্যবসায়ীর বসতবাড়ি চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে বসতবাড়িতে ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ লিখে ডাইরেকশন বোর্ড (দিক নির্দেশক ফলক) ঝুলিয়ে দেয়া হয়েছে।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) হেডকোয়ার্টারের মিডিয়া সেল জানায়, ব্যাটালিয়নের তাহিরপুরের লাউড়েরগড় বিওিপির বিজিবি টহল দল শুক্রবার দুপুরে সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে নবীনূলকে আটক করে।

বাংলাদেশ-ভারত সীমান্তের দেড় কিলোমিটার অভ্যন্তর এলাকায় তাকে আটকের পর তল্লাশী করে বিজিবি টহল দল তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, আলমত সহ ওই মাদক ব্যবসায়ীকে থানায় সোপর্দ করে বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

সব ধরনের মাদকসহ ইয়াবা সেবন ও মাদক ব্যবসার আগ্রাসন প্রতিরোধ মাদক ব্যবসায়ীকে সামাজিকভাবে বয়কটের লক্ষে স্থানীয় এলাকাবাসীর মতামতের ভিওিতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসাবে নবীনুলের বসতবাড়ি চিহ্নিত করে একই দিন বিজিবি বাড়িতে ‘ইয়াবা ব্যবসায়ীর বাড়ি’ লিখে ডাইরেকশন বোর্ড ঝুলিয়ে দিয়েছে।

বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম বলেন, নবীনুল অতীতে আরো কয়েকবার বিদেশিমদ ও ইয়াবা ট্যাবলেটসহ আটকের পর কিছুদিন জেল হাজতে থেকে জামিনে বেরিয়ে এসেই ফের পুরনো ব্যবসায় জড়িয়ে পড়ে আর এ কারনেই সবধরণের মাদকদ্রব্যসহ ইয়াবা আগ্রাসনরোধে এমনকি মাদকসেবন ও মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের লক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গেও মতাততের উপর গুরুত্বারোধ করে তাদের উপস্থিতিতে আটককৃত আসামীর বসতবাড়িতে ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ লিখে ডাইরেকশন বোর্ড ঝুলিয়ে দেয়া হয়।,

শেয়ার করুন