১২ মার্চ ২০২৩


মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় ব‍্যাটারিচালিত অটোরিকশা যাত্রী এক মহিলা নিহত হয়েছেন।
তার নাম হেলেনা বেগম (৪০)। নিহত হেলেনা বেগম মাধবপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী। এ সময় অটোরিকশা চালক নূরে আলম (৩৫) গুরুত্ব আহত হয়েছেন। রোববার (১২ মার্চ) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর বাসষ্ট‍্যান্ড এ দুর্ঘটনা ঘটে। এসময় ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্ন ঘটে।

স্থানীয় সংবাদ সূত্র জানায়, হেলেনা ব্রাহ্মণবাড়িয়া গিয়ে চিকিৎসা গ্রহণ শেষে বাস থেকে নেমে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন।সন্ধ্যায় ৬টার দিকে মাধবপুর বাস ষ্ট‍্যান্ড এলাকায় ঢাকা থেকে সিলেটগামী একটি কাভার্ড ভ‍্যান অটোরিকশাটিকে ধাক্কা দিলে তা’ দুমড়ে মুছড়ে যায়। যাত্রী হেলেনা ও চালক নূরে আলম গুরুত্ব আহত হন। আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলেনাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে থাকা মাধবপুর থানার এস আই মনিরুল ইসলাম মুন্সী জানান, পুলিশ কাভার্ডভ‍্যানটি আটক করেছে

শেয়ার করুন