২৮ আগস্ট ২০১৯
ডেস্ক রিপোর্ট

সিলেট : ’প্রথম আলো’র উদ্যোগে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে শিক্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দক্ষিণ সুরমায় ইউনিভার্সিটির ক্যাম্পাসে ১ নম্বর গ্যালারীতে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রথম আলোর সিলেট ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার সুমন কুমার দাশের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী, রেজিস্ট্রার মেজর (অব:) মো. শাহ আলম, পিএসসি প্রথম আলোর যুব কর্মসূচি প্রধান মনির হাসান।
মতবিনিময় সভায় সিলেটের ৫০টি কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটর প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির শিক্ষাকার্যক্রম ও ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতিতে তারা সন্তোষ প্রকাশ করেন।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এ মতবিনিময়ের সুযোগ করে দেয়ার জন্য লিডিং ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।