২৯ আগস্ট ২০১৯

উপজেলা প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অলিপুর নামক স্থানে ট্রেনের নিচে কাটা পড়ে সালমা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে সুরমা মেইল ট্রেনের নিচে কাটা পড়ে এ ঘটনা ঘটে।
নিহত সালমা বানিয়াচংয়ের সুজাতপুর গ্রামের ইয়াসিন মিয়ার স্ত্রী।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই ইমরান আহমেদ জানান, সালমা আক্তার ও তার স্বামী উপজেলার সুরাবই গ্রামে ভাড়াটিয়া হিসেবে থাকতেন এবং অলিপুর রেলগেইটের পাশে একটি চা-স্টলের ব্যবসা করতেন। সকাল নয়টার দিকে আখাউড়া-সিলেট রেলপথের অলিপুর রেল গেইটের পাশ দিয়ে মহাসড়ক পারাপারের সময় সুরমা ট্রেনের নিচে পড়ে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।