২৮ আগস্ট ২০১৯


ওসমানী হাসপাতাল থেকে আটক ৩, কারাগারে

শেয়ার করুন


নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিন দালালকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো, পীরের বাজার এলাকার মোকামের গুল গ্রামের মৃত মছদ্দর মিয়ার মো. বাহার (৩০), সুনামঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ইছারগাও গ্রামের মৃত সুমন আলীর ছেলে জালাল (৩৬) ও বিশ্বনাথ উপজেলার কালিজিরি গ্রামের সৈলার ছেলে রনজিত (২৫)।

মঙ্গলবার বেলা ১২টার দিকে হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ ওমর ফারুকের নেতৃত্বে তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে এসআই ওমর ফারুক বলেন, আটক করে তিন দালালকে কোতোয়ালী থানাও হস্তান্তর করা হয়। পরে থানা থেকে তাদের আদালতে পাঠালে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দালাল ও প্রতারকদের ওসমানী মেডিকেল হাসপাতালে কোন স্থান নেই। এবিষয়ে পুলিশ সবসময় সর্তকভাবে কাজ করে যাচ্ছে। তবুও দালালদের কোন ধরনের তৎপরতা চোখে পড়লে সরাসরি পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।

শেয়ার করুন