২৮ আগস্ট ২০১৯

ডেস্ক রিপোর্ট: বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য রালি বের করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১লা সেপ্টেম্বর সোমবার বিকেল ৩টার সময় নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে র্যালিটি বের করা হবে।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে জেলা বিএনপির এক প্রস্তুতি সভা নগরীর সোবহানীঘাট যতরপুরস্থ জেলা সভাপতির বাসভবনে অনুষ্ঠিত হয়। সভায় ১ সেপ্টেম্বর সোমবার প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি সফলে বিস্তারিত পদক্ষেপ গ্রহণ করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সোমবারের র্যালিকে সফল করার জন্য জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
এছাড়াও জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌর শাখাকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আহ্বান জানানো হয়। সভায় কারান্তরীণ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে দেয়া সাজা বাতিল ও ষড়যন্ত্রমুলক সকল মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাহির চৌধুরী, সহসভাপতি মইনুল হক চেয়ারম্যান, কামরুল হুদা জায়গীরদার, শাহাব উদ্দিন, জালাল উদ্দিন চেয়ারম্যান, ফখরুল ইসলাম ফারুক, উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম ও শামীম আহমদ, দফতর সম্পাদক এডভোকেট মো. ফখরুল হক, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, মহিলা সম্পাদিকা সালেহা কবির শেপী, বিএনপি নেতা জসিম উদ্দিন, মাহবুবুল হক চৌধুরী, বজলুর রহমান ফয়েজ, হাবিবুর রহমান হাবিব, এডভোকেট আহমদ রেজা, এম. এ মালেক, দিদার ইবনে তাহের লস্কও, বুরহান উদ্দিন, আব্দুল লতিফ খান, আব্দুল মালেক, আব্দুল ওয়াহিদ সোহেল, ছালিক আহমদ চৌধুরী, আমেনা বেগম রুমি, জাসাস নেতা জয়নাল আহমদ রানু, শ্রমিক দল নেতা মাসুক এলাহী, আব্দুর রহমান, জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির সাকি ও শ্রমিক দল নেতা শামসুল ইসলাম প্রমুখ।