৪ নভেম্বর ২০২৩
কুলাউড়া প্রতিনিধি : নাশকতার অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াত-বিএনপির ২০ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫/৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু। তিনি বলেন, গত বুধবার কুলাউড়া পৌর ও ভূকশিমইল ইউনিয়ন এলাকায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে টায়ার জ্বালিয়ে নাশকতা শুরু করে। তখন পুলিশ তাদের ধাওয়া দিলে সকলে পালিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় ২০ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ২৫/৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরমধ্যে ৩ জনকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এএস // আতারা