২৫ আগস্ট ২০১৯


খাসদবিরে হোটেল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

শেয়ার করুন


নিজস্ব প্রতিবেদক, সিলেট : নগরীর খাসদবির এলাকার একটি আবাসিক হোটেল থেকে হাফিজ আজির উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে খাসদবির এলাকার শাহীন হোটেলের একটি কক্ষ থেকে এই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার থেকে তার কক্ষ থেকে কোন সাড়াশব্দ না পাওয়ায় হোটেল কতৃপক্ষ পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ শাহীন হোটেলের ৩য় তলার ২৬ নম্বর কক্ষ থেকে ঐ বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।

মৃতদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

শেয়ার করুন