২৪ আগস্ট ২০১৯


বালাগঞ্জে আল তাজিদ ফাউন্ডেশন’র ফ্রি চক্ষু শিবির মঙ্গলবার

শেয়ার করুন


উপজেলা প্রতিনিধি, বালাগঞ্জ : আল তাজিদ ফাউন্ডেশন ইউ.কে এর উদ্যোগে আগামী মঙ্গলবার(২৭ আগস্ট) বালাগঞ্জের বোয়ালজুরে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা গরীব অসহায় চক্ষু রোগীদের চোখের ছানি পরা রোগিদের সম্পূর্ণ বিনা মুল্যে অপারেশনসহ যাবতীয় চক্ষু চিকিৎসা ফ্রী করা হবে।

আল তাজিদ ফাউন্ডেশন ইউ.কে’র চেয়ারম্যান হাজী মো. বশর আলীর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার বোয়ালজুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন জামেয়া রাহমানীয়া হাজ্বী শরীয়ত উল্যাহ হাফিজিয়া মাদ্রাসা মাঠে ১০ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত এ ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত হবে।

এতে চক্ষু রোগিদের যথা সময়ে উপস্থিত থেকে ফ্রিতে চক্ষু চিকিৎসা নেওয়ার জন্য অনুরোধ করেছেন সংশ্লিষ্টরা। তারা ০১৭৫২৯২৭৭৫২ (মো. ফয়জুল ইসলাম), ০১৭৪১১৬১১৩৬৫ (মো. জামাল মিয়া) এসব নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

শেয়ার করুন