২৯ আগস্ট ২০১৭
বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলকে পিটিয়েছে দলটির বিক্ষুব্দ তৃণমূলের কর্মীরা। তবে এঘটনায় এপক্ষ অন্য পক্ষকে দায়ি করছে। আহত অবস্থায় সুহেলকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, সোমবার বিকালে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির স্থানীয় মোরারবাজারে সদস্য সংগ্রহ কর্মসূচীর অনুষ্টান আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গীরদার এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন রিপন।
কর্মসূচি থেকে ফেরার পথে সুহেলের উপর হামলা চালায় স্থানীয় ছাত্রদলের তৃণমূলের কর্মীরা। এসময় সুহেলকে মোটরসাইলের থেকে নামিয়ে মারধর করা হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় রক্ষা পান সুহেল।
ঘটনার সংবাদ পেয়ে বালাগঞ্জ থানার এসআই অপু দাস গুপ্তের নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক ছুটে আসলেও এর আগেই বিবদমান দুই পক্ষ ঘটনাস্থল ত্যাগ করেন।
এদিকে সুহেরর সমর্থকরা দাবী করেছেন উপজেলা ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক তোফায়েল আহমদের অনুসারীরা সুহেলের উপর হামলা চালিয়েছেন বলে দাবী করলেও সায়েম আহমদ সুহেল কোন কথা কবলেন নি।
আর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ জানিয়েছেন এঘটনার সাথে তার সমর্থক কোন কর্মী জড়িত নন।
তবে খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রদলের কমিটি গঠনের পক্রিয়ার শুরু থেকেই উপজেলা ছাত্রদলের তৃণমূলের কর্মীরা সায়েম সুহেলকে অযোগ্য দাবী করে তাকে দলীয় পদ পদবী না দিতে সিলেট২ আসনের কর্নধার ইলিয়াসপত্নী বেগম তাহসিনা রুশদীর লুনার নিকট জোর দাবী জানান। কিন্তু আগত কমিটিতে সুহেল সাধারণ সম্পাদকের পদ পাওয়ায় শুরু থেকেই তার উপর ক্ষুব্ধ ছিলেন উপজেলা ছাত্রদলের তৃণমূলের নেতাকর্মীরা।
(আজকের সিলেট/২৯ আগষ্ট/ডি/কেআর/ঘ.)