১৯ আগস্ট ২০১৯


প্রবাসীর ওপর হামলার ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : নগরীর জিন্দাবাজারে পাঁচ ভাই রেস্টুরেন্টে তিন প্রবাসীর ওপর হামলার ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দু’জন হলেন- জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি দাস গ্রুপের সদস্য ও জেলা ছাত্রলীগ কর্মী দিপু রায় (২২) ও সাগর তালুকদার রানা (২১)। দিপু নগরের দাড়িয়াপাড়ার মেঘনা বি-৫৯ নম্বর বাসার দেবেশ রায়ের ছেলে এবং সাগর সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাংগাবদপুর গ্রামের সজল তালুকদারের ছেলে।

সোমবার ভোরে সুনামগঞ্জের আলীপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার এসআই ইবায়দুল্লাহ বিষয়টি নিশ্চত করে বলেন, অভিযান চালিয়ে মাতাল অবস্থায় ওই দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দু’জনের মধ্যে দিপু মামলার এজাহারভুক্ত আসামি এবং সাগর অজ্ঞাতদের একজন।

গত ৬ আগস্ট রাতে পাঁচ ভাই রেস্টুরেন্টে তিন যুক্তরাজ্য প্রবাসীর ওপর হামলা করে ছাত্রলীগ কর্মীরা। এ ঘটনায় পরদিন ৭ আগস্ট ওই প্রবাসীদের চাচাতো ভাই মাে. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ।

শেয়ার করুন