১৬ আগস্ট ২০১৯
ডেস্ক রিপোর্ট

সিলেট : দক্ষিণ সুরমায় সিলেট কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় একটি চায়ের টং থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে র্যাব। আটককৃতরা হচ্ছেন- শওকত হোসেন (৩২), মানিক মিয়া (৩৫), মিলন (২৩), ফজলু মিয়া (২২), আব্দুল মমিন (২২), শহিদ আলী (৪০) ও জুয়েল (২৯)।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকের পর তাদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-০৯ এর এএসপি ও মিডিয়া অফিসার (ভারপ্রাপ্ত) ওবাইন।