১০ আগস্ট ২০১৯


সাপের কামড়ে নিহত ২

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : সিলেটে সাপের কাপড়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী গ্রামের আবদুল মানিকের ছেলে কবির মিয়া (৪০) ও সিলেট সদর উপজেলার শাহপরাণ এলাকার হাতুড়া গ্রামের শুয়েব মিয়ার স্ত্রী রুবি বেগম (২৬)। এর মধ্যে কবির মিয়া সিলেট শহরতলীর মেজরটিলায় বসবাস করতেন।

শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে কবির মিয়াকে সাপে কামড় দেয়ার পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

অপরদিকে রুবি বেগমকেও সকালে নিয়ে আসা হয় ওসমানী হাসপাতালে। জরুরি বিভাগেই তার মৃত্যু হয়।

শেয়ার করুন