৯ আগস্ট ২০১৯


মিছিলে মিছিলে উত্তাল সিলেট

শেয়ার করুন


নিজস্ব প্রতিবেদক, সিলেট : কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বিভাগীয় নগরী সিলেট।

শুক্রবার জুমার নামাজের পর নগরীর বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। সবকটি মিছিল এসে মিলে কোর্ট পয়েন্টে। এসময় বন্ধ হয়ে পড়ে যানচলাচলও।

এসময় কাশ্মীরি জনতার আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন ‍বিক্ষোরতরা।

বক্তারা বলেন, মুসলিম অধ্যুষিত কাশ্মীরকে স্বাধীনতা দেয়ার পরিবর্তে ভারত এখন কাশ্মীরের বিদ্যমান স্বায়ত্তশাসন টুকুও কেড়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি মানবাধিকারের লঙ্ঘন। এসময় সবাই এক হয়ে প্রতিবাদের ঝড় তুলারও আহ্বান জানান তারা।

শেয়ার করুন