৪ আগস্ট ২০১৯


ঈদকে সামনে রেখে প্রস্তুত ‘বিসমিল্লাহ এগ্রো’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট :: কোরবানির ঈদকে সামনে রেখে দক্ষিণ সুরমার সিলাম সরকারচক এলাকার বিসমিল্লাহ এগ্রো ফার্মে গবাদি পশু কেনা বেচার জন্য ব্যাপক প্রস্তিুতি নিয়েছে। হাটের ঝামেলা এড়িয়ে সুস্থ সবল উন্নত জাতের গরুর কারণে বিসমিল্লাহ এগ্রো ফার্ম দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। এ কারণে ইতোমধ্যেই বিক্রি শুরু হয়েছে কোরবানীর পশু বিক্রি।

এছাড়াও এ ফার্মের গরুগুলো ক্ষতিকারক ক্যামিকেল মুক্ত ও কোনো প্রকার ইনজেকশন প্রদান না করে দেশীয় খাবার খাইয়ে মোটাতাজা করা হয়ে থাকে। এই কারণে কোরবানীর ঈদে এ ফার্মের গরুগুলোর চাহিদা তুলনামূলকভাবে একটু বেশি।

জানা গেছে, বিসমিল্লাগ এগ্রো ফার্মে শাহীওয়াল, গীর, দেশী, সিন্ধি ( Shahiwal, Gyr, Deshi, Shindhi ) প্রজাতির ৪ দাঁত ও ২ দাঁতের বেশ কিছু গরু এখনও পাওয়া যাচ্ছে। প্রতিটি গরুর লাইভ ওয়েট রয়েছ ৩৫০-৪৩০ কেজি। আর মূল্যও ধরা হয়েছে প্রতি কেজি লাইভ ওয়েট প্রতি ৪০০-৪৫০টাকা। যা সাধ ও সাধ্যের মধ্যে।

খামারে কর্মরত শ্রমিকরা জানান- খড়, ভূষিও ঘাস খাওয়াইয়ে এক বছর লালন-পালনের পর গরুগুলোকে কোরবানীর ঈদে বিক্রি করেন তারা। তাই এ ফার্মে কোরবানী ঈদে বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।

বিসমিল্লা এগ্রো ফার্মের এক কর্মচারী জানান, আমরা গরুগুলোকে সঠিক সময় স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াই ও দেখাশোনা করে থাকি। যাতে কোরবানীর ঈদে গরুগুলোকে ভালো মূল্যে বিক্রি করা যায়। এছাড়াও এ ফার্মের গরুগুলোর কোনো সমস্যা দেখা দিলে উপজেলার চিকিৎসকের দ্বারা আমরা চিকিৎসা দিয়ে থাকি।

বিসমিল্লা এগ্রো ফার্মে গরু কিনতে আসা ক্রেতা মোকাম্মেল হোসেন বলেন, আমি ও আমার পরিচিতজনরা নিয়মিত এ ফার্ম থেকে কোরবানীর পশু কিনতেছি তাই এবারও আগে ভাগেই কিনতে চলে আসলাম। কারণ এখানে স্বাস্থ্যসম্মত উন্নত জাতের মোটাতাজা গরু পাওয়া যায়। তাই প্রতি বছরই এ ফার্মের গরুর ব্যাপক চাহিদা থাকে।

তিনি আরো বলেন, হাট থেকে গরু কিনতে গেলেই ঝুকি থেকে যায়। কারণ দূর-দূরান্ত থেকে আসা গরুগুলোকে মোটাতাজা করণ ঔষধ খাওয়ানো হচ্ছে কি না এটা গরু দেখেই বুঝার উপায় নেই। কোরবানীর প্রথম শর্ত হলো সুস্থ সবল গরু কোরবানী দেয়া। এছাড়া গত বছর যেহেতু এ ফার্ম থেকে গরু কিনে মাংস ভালোই পেয়েছি। তাই এবারও কিনতে এসেছি।

ফার্মটির খামারি বলেন, আমার এ গরুর ফার্মটি মূলত শখের বশে করা হয়েছে, তবে বর্তমানে যেহেতু নিরাপদ মাংসের চাহিদা দিন দিন বেড়েই চলছে ঐ হিসেবে এ ফার্মের প্রতি বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। আমরা সম্পন্ন অর্গানাইট খাবার দিয়ে ফার্মের গরুগুলোকে মোটা তাজা করি। মানবদেহের ক্ষতি হবে এমন কোনো খাবার ব্যবহার করি না এ ফার্মে। এ জন্য আমাদের গরুর চাহিদা বেশি। এছাড়াও গত বছর কোরবানীর ঈদে আশানুভব গরু বিক্রি করতে পারায় এ বছরও সফল হওয়ার আশা ব্যক্ত করেন তিনি।

খামারি বলেন, ক্রেতারা আমাদের গরু দেখে ও পছন্দ করে অগ্রিম টাকা দিয়ে, বুক করে রাখতে পারবেন। পরবর্তিতে ডেলিভারির সময় আমাদের ডিজিটাল মেশিনে ওজন পরিমাপ করে বাকি মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে। ডেলিভারির পূর্বে কোনো অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হবে না। এছাড়াও আমরা সিলেটের মধ্যে নামমাত্র মূল্যে মাত্র ১৫০০ টাকায় যেকোন স্থালে গুরু ডেলিভারী করে থাকি।

তাই ক্রেতারা যোগাযোগ করতে পারেন- বিসমিল্লাহ এগ্রো ফার্ম, সিলাম সরকারচক, দক্ষিণ সুরমা, সিলেট, মোবাইল ০১৭১১-৩৭৯৩০০ এই ঠিকানায়।

শেয়ার করুন