৩ আগস্ট ২০১৯


শাহপরানে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাই-বোনকে ছুরিকাঘাত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সিলেটে এনাম মিয়া নামে এক বখাটের ছুরিকাঘাতে ভাই-বোন আহত হয়েছেন। আহতরা হলেন- সুবর্ণা বেগম (৩০) ও তার ভাই মিথুন আহমদ (২০)। আহত সুবর্ণা শাহপরান এলাকার এনাম আহমদের স্ত্রী।

শুক্রবার রাতে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের শাহপরান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় মিথুনের দোকানে বসে স্কুলগামী মেয়েদের উত্ত্যক্ত করতো প্রতিবেশী এনাম মিয়া। এ ঘটনার প্রতিবাদ করেন মিথুন ও তার ভাই জাহিদ। পরবর্তীতে জাহিদকে রাস্তায় একা পেয়ে মারধর করেন এনাম। এরপর শুক্রবার রাত ১০টার দিকে মারধরের বিচার চাইতে এনামের বাড়ির উদ্দেশে রওনা হন সুবর্ণা ও তার ভাই মিথুন। কিন্তু বিচার দেওয়ার কথা শুনে ক্ষুব্ধ এনাম রাস্তায় তাদের ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহতাবস্থায় তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শাহপরান (র.) থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মূলত দোকানের সামনে বসতে নিষেধ করার জেরে হামলার এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন