২ আগস্ট ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : চারটি হত্যাসহ অসংখ্য মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী আঞ্জু মিয়া ওরফে আঞ্জুকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। আঞ্জু কোম্পানীগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত মনফর আলীর ছেলে। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় চারটি হত্যা মামলাসহ ১১টি মামলা রয়েছে।
শুক্রবার ভোরে নগরের উপ-শহর তেররতন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া উইংয়ের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর শওকাতুল মোনায়েমের নেতৃত্বে উপ-শহর তেররতন সোহেলের বাসা থেকে আঞ্জুকে গ্রেফতার করা হয়। তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।