১ আগস্ট ২০১৯


সিলেটে র‌্যাবের অভিযানে ৬ জুয়াড়ি আটক

শেয়ার করুন


নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটে র‌্যাবের অভিযানে ৬ জুয়াড়িক আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১ টার দিকে কোতয়ালী থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব ৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত ও গণমাধ্যম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল কোতয়ালী থানার বেত বাজার গাসিটোলা সাকিনস্থ একটি কলোনীর উত্তর পাশে ফাকা ছাফড়ার ভিতর থেকে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে।

আটককৃতরা হলো- ১। মোঃ জাকারিয়া (২৬), পিতা- মোঃ ফখরুল ইসলাম, সাং- লালা দিঘীর পাড়, থানা- কোতয়ালী, এসএমপি সিলেট, ২। কুতুব উদ্দিন (৩৪), পিতা- মৃত কানাই মিয়া, সাং- শিববাড়ী, জৈনপুর, থানা- দক্ষিণ সুরমা, এসএমপি সিলেট, ৩। সাব্বির আহমেদ (২৭), পিতা- মহিবুর রহমান, সাং- কাকুনাঘাই, থানা- গোয়াইনঘাট, এ/পি- গোয়াবাগান, থানা- দক্ষিণ সুরমা, এসএমপি সিলেট, ৪। তাজীরুল ইসলাম (৩৫), পিতা- মৃত সোলেমান, সাং- অদমহানী, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জ, এ/পি- বেতের বাজার, থানা- কোতয়ালী, এসএমপি সিলেট, ৫। জুয়েল মিয়া (৩৫), পিতা- মোঃ আব্দুল খালেক, সাং- মহরের পাড়া, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জ, এ/পি- বেতের বাজার, থানা- কোতয়ালী, এসএমপি সিলেট, ৬। মোঃ এমরান আহমেদ (৪০), পিতা- দুদু মিয়া, সাং- হিয়াবরণ মোল্লাপাড়া, থানা- কোতয়ালী।

আটককৃতদের এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন