২৯ জুলাই ২০১৯

বালাগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নে সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও প্যানেল স্পীকার মাহমুদ-উস-সামাদ চৌধুরী’র বিশেষ বরাদ্দ থেকে বোয়ালজুর ইউনিয়নে প্রায় ২০ টি সোলার স্টিট লাইট স্হাপন করা হয়েছে।
বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া’র, সার্বিক সহযোগিতায় বোয়ালজুর ইউনিয়নের প্রতিটি বাজার, জনগুরুত্বপূর্ণ স্থান, বিভিন্ন রাস্তার মোড়, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের সামনের স্থানসহ, ২০টি পয়েন্টে স্টিলের বিশেষ ধরনের সোলার প্যানেলে এসব বাতি বসানো হয়েছে। প্রধানমন্ত্রীর ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার অঙ্গীকারে গ্রামীণ সড়কেও আলো দিবে সৌরবিদ্যুৎ।
এব্যাপারে ইউনিয়নের চেয়ারম্যান আনহার মিয়া বলেন, সিলেট ৩ আসনের সংসদ সদস্য উন্নয়নের রুপকার প্যানেল স্পীকার মাহমুদ-উস-সামাদ চৌধুরী’র বিশেষ বরাদ্দ থেকে বোয়ালজুর ইউনিয়নে ২০টি পয়েন্টে সৌরবিদ্যুতের স্ট্রিট লাইট (ল্যাম্প পোস্ট) স্থাপন করা হয়েছে। প্রয়োজন হলে আরও দেয়া হবে।
আনহার মিয়া বলেন, বর্ষাকালে রাতে সড়কে সাপ, পোকা-মাকড় থাকে। বজ্রপাতে অনেক সময় বিদ্যুৎ চলে যায় এবং বৃষ্টিতে অনেক সড়ক কাঁদা হয়ে যায়। ল্যাম্প পোস্ট বসানোর কারণে বোয়ালজুর বাসির চলাচলে সুবিধা হবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি-কে ধন্যবাদ জানাই।
কালীবাড়ি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বলেন, আমাদের চেয়ারম্যান আনহার মিয়ার প্রচেষ্টায় ও এমপি সাহেবের আন্তরিকতায়, কালীবাড়ি বাজার আর অন্ধকার থাকবেনা। সোলার স্ট্রিট লাইট স্থাপনের ফলে বিদ্যুৎ না থাকলেও বাজার আলোকিত থাকবে আমি এমপি সাহেবকে ও চেয়ারম্যান সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাই।