২৯ জুলাই ২০১৯
উপজেলা প্রতিনিধি, ছাতক

সুনামগঞ্জ : ছাতকের রেলওয়ে যাত্রী নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় ছাতক রেলওয়েকে আধুনিকায়ন ও সময়োপযোগী করার দাবি জানিয়েছেন বক্তারা।
সোমবার সকালে ছাতক রেলওয়ে স্টেশনে মতবিনিময় সভায় বক্তারা বলেন, ছাতকের সাথে রেল যোগাযোগ সেই প্রাচীন যুগ থেকে রয়েছে । কিন্তু গোটা দেশের রেল ব্যবস্থা উন্নত হলেও শিল্পনগরী ছাতক রেলওয়ে সেবা থেকে বঞ্চিত হচ্ছে না শুধু দিনদিন এই সেবা ভেঙ্গে পড়েছে।
রেলওয়ে অবসরপ্রাপ্ত স্টাফ মহব্বত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জিআরপি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছাত্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এনামুল হক, আওয়ামী লীগ নেতা সৈয়দ এমরান আহমদ।
বক্তারা বলেন, ছাতকের রেলওয়ে যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগেন। ছাতক সিলেট ট্রেনের গতি অত্যন্ত কম হওয়ায় অপরাধীরা সহজেই চলন্ত ট্রেনে উঠে অপরাধ সংঘটিত করে নিরাপদেই সটকে পড়ে। এতে বিশেষ করে মহিলা যাত্রীদের নিয়ে উৎকন্ঠায় থাকতে হয় যাত্রীদের ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ছাতক দিশেরগড় ঐতিহ্যবাহী জায়গা। এখানে জরাজীর্ণ অবহেলিত রেল যোগাযোগ কাম্য নয়। যেখানে দেশ এগিয়ে যাচ্ছে বুলেট ট্রিনিটি মেট্রো রেলের বাস্তবায়নের হচ্ছে সেখানে ছাতকবাসী পিছিয়ে থাকা দুঃখজনক ।
তাই সারা দেশের সাথে ছাতকের রেল যোগাযোগ আধুনিকায়ন, ট্রেনের সংখ্যা বৃদ্ধির জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিআরপি থানার এসআই মিন্টু, ট্রেন পরিচালক মোহাম্মদ আল মামুন, শওকত আলী, আমীর আলী, ইউসুফ।