২৮ জুলাই ২০১৯


মহানগর যুবলীগের নেতৃত্বে মুক্তি-মুশফিক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : মহানগর যুবলীগের সম্মেলনে প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক পদে মুশফিক জায়গীরদার নির্বাচিত হয়েছেন।

শনিবার সম্মেলনের দ্বিতীয় পর্বে রাতে কাউন্সিলরদের ভোটগ্রহণ হয়। সিলেট মহানগর যুবলীগের কাউন্সিলররা গোপন কক্ষে গিয়ে ব্যালট বাক্সে তাদের ভোট দেন।

এতে সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক আলম খান মুক্তি ৩৬৮ ভোট পেয়ে সভাপতি পদে এবং মুশফিক জায়গীরদার ৩৭০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এর আগে শনিবার দুপুর আড়াইটায় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। সম্মেলনের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী আর পরিচালনা করেন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। দ্বিতীয় পর্বে রাত ৮ টায় কাউন্সিলরদের ভোটগ্রহণ পর্ব শেষে ফলাফল ঘোষণা করা হয়।

শেয়ার করুন