২৭ জুলাই ২০১৯


নবীনের উত্থান, নেতৃত্বের সৃষ্টি হবে আজ : যুবলীগ চেয়ারম্যান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, বহুদিন, বহুমাস, বহুবছর পর আজকের দিনটি আমাদের কাছে এসেছে। এবার নীবনের উত্থান, নেতৃত্বের সৃষ্টি হবে আজ। যৌবনকাল ইবাদতের কাল, যৌবনকাল হজ্জ্ব করার উপযুক্ত সময়।’

শনিবার বিকেলে সিলেটের রেজিস্ট্রারী মাঠে সিলেট যুবলীগের সম্মেলনের উদ্বোধনকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।

তিনি আরো বলেন, যুবলীগ একটি সংগঠন, সংগঠিত করা যুবলীগের কাজ। শেখ হাসিনা একজন সফল রাষ্ট্রনায়ক। তিনি এ বয়সে দলকে সংগঠিত করতে পেরেছেন বলেই এখন তিনি একজন সফল রাস্ট্রনায়ক হতে পেরেছেন’

দীর্ঘ ১৪ বছর পর সিলেট যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দুপুর আড়াইটা থেকে সম্মেলন শুরু হয়। এর আগে বেলা ১২টা থেকে বিভিন্ন প্রার্থীর অনুসারীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলনস্থল সিলেট রেজিস্ট্রারি মাঠে প্রবেশ করেন।

এসময় তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্মেলন স্থলের চারপাশ। তাদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন। অনেকের মাথায় ছিল রঙিন ক্যাপ।

সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন প্রার্থীর ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে রেজিস্টারি মাঠ সংলগ্ন এলাকার চারপাশ। দীর্ঘদিন পর আয়োজিত এ সম্মেলনকে ঘিরে সাজ সাজ রব বিরাজ করছে সিলেটে।

শেয়ার করুন