২৫ জুলাই ২০১৯
ডেস্ক রিপোর্ট

সিলেট : সারা দেশের মতো সিলেটেও মশক নিধক ও পরিচন্নতা সপ্তাহের কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন।
বৃহস্পতিবার সকাল ১০টায় কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে নগর ভবন থেকে নগরীর গুরুত্বপুর্ণ সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত র্যালী করা হয়। এরপর সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানোর কার্যক্রমের উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী। এরপরপরই নগরীর ২৭টি ওয়ার্ডে একযোগে এ কার্যক্রম শুরু হয়।
এসময় মেয়র আরিফ বলেন- মশক নিধক ও পরিচন্নতায় সিলেট সিটি কর্পোরেশন সপ্তাহ ব্যাপী ব্যাপক কর্মসুচি গ্রহন করেছে। ২৫-৩১ জুলাই পর্যন্ত নগরীর ২৭টি ওয়ার্ডে এক যোগে এ কর্মসুচি পালন করা হবে। কর্মসুচি চলাকালীন সময়ে মশার ওষুধ ছিটানো কার্যক্রমে কোন ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অবগত করতেও নগরবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।