২২ জুলাই ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : দক্ষিণ সুরমায় বাড়ির রাস্তা নিয়ে বিরোধে খুন দক্ষিণ সুরমায় বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ছালিক মিয়া (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
সোমবার বেলা সাড়ে চারটার দিকে দক্ষিণ সুরমার বরইকান্দি ইউনিয়নের চান্দাই গ্রামে এ খুনের ঘটনা ঘটে। ছালিক মিয়া একই গ্রামের বাসিন্দা।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে বিকেল সাড়ে চারটা নাগাদ এ খুনের ঘটনা ঘটেছে। আমরা মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি।