৩০ মে ২০২১


লালাবাজারে প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট-ঢাকা সড়কে প্রাইভেটকারের ধাক্কায় শাকিল আহমদ (২৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত শাকিলের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায় বলে জানান স্থানীয়রা। তিনি দীর্ঘদিন থেকে লালাবাজার এলাকায় বসবাস করে আসছেন।

শনিবার রাতে দক্ষিণ সুরমার লালাবাজার ভরাউট রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় মোটরসাইকেল নিয়ে রাস্তা পারাপারকালে একটি দ্রুতগামী প্রাইভেটকার (ঢাকা মেট্টো-খ-১১-৫৬০২) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

শেয়ার করুন