২১ জুলাই ২০১৯


সুনামগঞ্জের গলাকাটা লাশ উদ্ধার

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ : সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর এলাকায় হাওর থেকে গলা ও পেট কাটা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষনিকভাবে নিহত যুবকের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

রোববার দুপুরে সদর উপজেলার লালপুর গ্রামের পাশের হাওরে অজ্ঞাত এক ব্যাক্তি মরদেহ ভাসতে দেখে স্থানীরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে অজ্ঞাত ঐ যুবকের মরদেহ উদ্ভার করে।

সুনামগঞ্জ সদর থানার ওসি সহিদুর রহমান জানান, সকালে এলকাবাসির কাছ থেকে খবর পেয়ে এসে মরদেহ উদ্ধার করা হযেছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। নিহতের গলা ও মাথা ও পেট কাটাসহ শরীরের আঘাতের অনেক চিহ্ন রয়েছে। কেউ মেরে পানিতে ফেলে দিয়েছে বলে আপাতত ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তে খোজ খবর নেয়া হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন