১৬ জুলাই ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : এসএমপির কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১৬ জুযাড়ীকে আটক করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
বুধবার বিকেলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি আভিযানিক দল উইং কমান্ডার মো. আসাদ্দুজামানের নির্দেশক্রমে এএসপি সত্যজিৎ কুমার ঘোষ অভিযানটি পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী ।
আটককৃত জুয়াড়ীরা হলেন- ওয়াহিদুল ইসলাম (৩০), দুলাল আহমেদ (২৬), দুলাল আহমেদ (৩০), মো. শামীম (২৮), জনি সরকার (২০), অনিক রায় (২১), সুবাস দাস (৫৫), শাওন সরকার (২৫), শফিক আহমেদ (৩১), নুরুল ইসলাম (৩১), ইমদাদুল ইসলাম (২২), আবুল খায়ের (২২), বিপুল দাস (২৪), রুবেল আহমেদ (২৫), হাবিবুল ইসলাম (২৬), কাজল রায় (৩০)।