১৬ জুলাই ২০১৯

বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ৩০ হাজার টাকা করে ১৮ জনকে সুদবিহীন ঋণ বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ ঋণ দেয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মো. আনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুর রহমান লকুছ, বালাগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মো. আব্দুর রাজ্জাক, বালাগঞ্জ বাজার বনিক সমিতির নবনির্বাচিত সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জুনেদ মিয়া, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল কাইয়ুম মানিক।
উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, প্রবাসী আলাউদ্দিন, ইউপি সদস্য স্বপন কান্তি দাস সপু, উপজেলা চেয়ারম্যানের সিএ সিরাজুল ইসলাম শাজাহান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাবেক উপ দপ্তর পাঠাগার সম্পাদক সিরাজুল ইসলাম রাজু প্রমুখ।