১৫ জুলাই ২০১৯


টিকটক ভিডিও বানাতে সুরমায় ঝাঁপ দেয়া কিশোরের লাশ উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : ধীরগতিতে (স্লো-মোশন) টিকটক ভিডিও বানানোর জন্য সুরমা নদীতে ঝাঁপ দেয়া নিখোঁজ সামাদের লাশ তিনদিন পর বিশ্বনাথের লামাকাজি সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) দুপুরে সুরমা নদীতে এ লাশ ভেসে উঠে।

বিশ্বনাথ থানার ওসি মো. সামছুদ্দোহা বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে লাশ পাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংলগ্ন তেমুখী এলাকায় শাহজালাল ৩ নম্বর সেতু থেকে টিকটক ভিডিও বানাতে বাজি ধরে সুরমা নদীতে ঝাঁপ দেয় দুই কিশোর। এদের মধ্যে একজন তীরে ফিরতে পারলেও নিখোঁজ ছিল আবদুস সামাদ নামের অপরজন।

শেয়ার করুন