৪ ডিসেম্বর ২০২১


ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘােষণা করা হয়েছে।

শনিবার সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিলেট জেলা ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,  ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের আগামী সাত কার্যদিবসের মধ্যে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদকের নিকট স্ব-শরীরে উপস্থিত হয়ে জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।

শেয়ার করুন