১২ জুলাই ২০১৯


সিলেটে শীর্ষ সন্ত্রাসী বশর গ্রেফতার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে বহুল আলোচিত আরেফিন টিলার শীর্ষ সন্ত্রাসী ২০টি মামলার আসামী বশর মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

বৃহস্পতিবার রাত ১০ টা ২০ মিনিটে কোম্পানীগঞ্জের জালিয়ার পাড় এলাকার তার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

বশর মিয়া(২৪) কোম্পানীগঞ্জের জালিয়ার পাড় এলাকার শুকুর মিয়ার ছেলে।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মেজর মো. শওকাতুল মোনায়েম স্বাক্ষরিত ও গণমাধ্যম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের এর একটি আভিযানিক দল সিলেটের কোম্পানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে থানার জালিয়ার পাড় তার নিজস্ব বাসভবন থেকে ১টি দেশীয় পাইপগান ১টি কার্তুজ ও ২টি ধারালো চাকুসহ তাকে আটক করে।

র‌্যাব জানায়, তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড, হত্যা, চাঁদাবাজি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আক্রমণ, জীব বৈচিত্র্য পরিবেশ বিরোধী অপকর্মসহ বিভিন্ন অপকর্মের প্রায় ২০টি মামলা চলমান রয়েছে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন